নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২০ প্রিন্ট ৭৮৭ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৪৯ লাখ ৩৪ হাজার ১৬৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১৫ লাখ ৫৭ হাজার ৬৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।
লিন্ডে বাংলাদেশ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮৯ হাজার ৭১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক, রেকিট বেনকিজার, ইন্দো-বাংলা ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ওয়াটা কেমিক্যাল, ফার্মা এইডস ও আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড।
Posted ০১:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com