|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে মেঘনা লাইফ ইন্সুরেন্স

শুক্রবার, ২৩ জুন ২০২৩   প্রিন্ট   ২৭৪ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে মেঘনা লাইফ ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (১৮- ২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৯ লাখ ৭০ হাজার ১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৯০ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৭ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯ লাখ ৪৫ হাজার ৫১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৯ শতাংশ।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৮ লাখ ৫ হাজার ৯২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসির ৬৫ কোটি ৬৫ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৬১ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকার, ট্রাস্ট ইসলামী লাইফের ৫৭ কোটি ৮১ লাখ ৮৫ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার টাকার, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৪৯ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৪৭ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকার এবং খান ব্রাদার্স ওভেন ব্যাগের ৪৬ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com