|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

শুক্রবার, ২১ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩৭১ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

বিদায়ী সপ্তাহে (১৬- ২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৩১০ কোটি ৬৭ লাখ ২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৬৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৬ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭৩ শতাংশ।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৯৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফ বাংলাদেশের ১৪৪ কোটি, ৭৯ লাখ ৫২ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ১২৫ কোটি ৯৯ লাখ ৩ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সে ১০৬ কোটি ১৭ লাখ ৮ হাজার টাকার, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৯৬ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকার, অরিয়ন ইনফিউশনের ৯০ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার টাকার, মিডল্যান্ড ব্যাংকের ৮৬ কোটি ৮৮ লাখ ৫১ হাজার টাকার এবং লাফার্জ হোসসিমের ৮৬ কোটি ৫০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com