নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ প্রিন্ট ২৯৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৩-১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৮৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৯৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ৬১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার, সোনালী পেপারের ৪৮ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪০ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৪০ কোটি ৭ লাখ ১০ হাজার টাকার, বিএসসির ৩৪ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকার, রূপালী লাইফের ৩৩ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৩২ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার, আরডি ফুডের ২৯ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার এবং এমারেল্ড ওয়েলের ২৯ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন