নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ৩৩৬ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৩-০৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২৩৯ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.১৫ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ১০৭ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার, ক্রিস্টিাল ইন্সুরেন্সের ৮২ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ৭০ কোটি ৫০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৫৯ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫৮ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৫৬ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকার, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৫০ কোটি ৭০ হাজার টাকার এবং ইউনিক হোটেলের ৫০ কোটি ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন