|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ইউনিয়ন ইন্সুরেন্স

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ৪৭৭ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ইউনিয়ন ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (২৪-২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইউনিয়ন ইন্সুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭ লাখ৭ ২৫ হাজার ১১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৭৯ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৯ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩ লাখ ১৪ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ৩১ লাখ টাকা। যা ছিল

তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৩৫৩ লাখ ৬৬ হাজার৬৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ৪০ লাখ টাকা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ৮০ কোটি ১ লাখ টাকার, বিডি কমের ৭৮ কোটি ৯০ লাখ টাকার, এমারেন্ড ওয়েলের ৭৮ কোটি ৮৩ লাখ টাকার, সী পার্ল রিসোর্টের ৭৬ কোটি ৩৫ লাখ টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ৭৩ কোটি ৯ লাখ টাকার, খান ব্রাদার্সের ৭০ কোটি ৭২ লাখ টাকার এবং মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৬৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com