|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুডস

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ৩২২ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুডস

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫২ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৮৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫২ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৮৬ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এমারেন্ড ওয়েল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১ লাখ ৮৩ হাজার ৮৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারীর ৭১ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৬৯ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা, অ্যাপেক্স ফুটওয়্যারের ৬১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকার, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৬১ কোটি ৬৫ লাখ টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৬০ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৫৯ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার এবং সমরিতা হাসপাতালের ৫৫ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com