অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ৪৩৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৭-২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ লাখ ২০ হাজার ৫১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৪০ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৫৫ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যালিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৮ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৪১ শতাংশ।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৫৯ লাখ ৯১ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩০ কোটি ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৪ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মও ১০৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৮৮ কোটি ৫৬ লাখ টাকা, ইভিন্স টেক্সটাইলের ৮৮ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডেও ৬৬ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা, সি পার্ল হোটেল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৬৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা, ইন্দোবাংলা ফার্মার ৫৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন