|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৫৬১ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

বিদায়ী সপ্তাহে (০৮-১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ৫৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১২ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৬ লাখ ৩৪ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ইন্ট্রাকো রিফুয়েলিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৭ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী ব্যাংকের ৬৪ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫৯ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫৬ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৮ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৪৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৪৪ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা এবং দেশবন্ধু পলিমারের ৪৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com