অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২৮৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৯ লাখ ৮৯ হাজার ৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ২৪৭ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯২ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ৭৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ২৪৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯১ শতাংশ।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- বিডি থাই অ্যালুমিনিয়াম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯লাখ ৮০ হাজার ৭২৭টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ২৩০ কোটি ১ লাখ ৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭২ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ২১৮ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ২০২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা, আএফআইসি ব্যাংকের ১৮৩ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১৭৫ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা, ফরচুন সুজের ১৭৩ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ১৬০ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা এবং ইভিন্স টেক্সটাইলের ১৫০ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০১:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com