|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ইজেনারেশন

শুক্রবার, ১৭ মে ২০২৪   প্রিন্ট   ২৩৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ইজেনারেশন

বিদায়ী সপ্তাহে (১২-১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ইজেনারেশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩০ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫১ টাকা ৬০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬১ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭১ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- লাভেলো আইস্ক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৮ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৮ টাকা ৯০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ১১৭ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ১১৫ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০১ কোটি ২৫ লাখ টাকা, গোল্ডেন সনের ৯১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮২ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ৮২ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা এবং অ্যাডভেন্ট ফার্মার ৮১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com