নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ প্রিন্ট ২৮৫ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেল লিমিটেডের।
সপ্তাহজুড়ে ইউনিক হোটেলের ২ কোটি ৫২ লাখ ১২ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২০৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ১০ হাজার ১৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৮ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, সী পার্ল হোটেল, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, অ্যাপেক্স ফুটওয়ার, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
Posted ০১:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন