|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন

শুক্রবার, ১৯ মে ২০২৩   প্রিন্ট   ৩২৩ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন

বিদায়ী সপ্তাহে (১৪- ১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি। সপ্তাহজুড়ে বিএসসি’র মোট ১ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৭৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৪.৮৫ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬ লাখ ৭১ হাজার ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৫০ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৩.৫১ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্ট্রাকো সিএনজি, ইস্টার্ন হাউজিং, সী পার্ল রিসোর্ট, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং, অগ্নি সিস্টেম, আমরা নেটওয়ার্ক ও ইউনিক হোটেল লিমিটেড।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com