শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ইন্তেকাল করেছেন

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৮৭ বার পঠিত

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ইন্তেকাল করেছেন

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে ফজলুর রহমানের বয়স হয়েছিল ৭৭ বছর।

খবরটি নিশ্চিত করেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা। তিনি বলেন, গতকালও অফিস করেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। আজ সোমবার ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরো জানান, ২৪ ঘণ্টা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতেন ফজলুর রহমান। অফিসও ওইভাবেই করতেন। খুব সম্ভবত বাথরুমে গিয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই শিল্প উদ্যোক্তার হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সিটি গ্রুপের। তার উদ্যোগ সফল হলে গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। সিটি গ্রুপের অধীনে ৪০ টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে। এসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ।

Facebook Comments Box

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com