Ad
x

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ‘আইসিএসবি অ্যাওয়ার্ড’ আর্জন

রবিবার, ১৫ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ৩৪৭ বার পঠিত

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ‘আইসিএসবি অ্যাওয়ার্ড’ আর্জন

সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নন-লাইফ বীমা ক্যাটাগরিতে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতাও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ “আইসিএসবি কর্পোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড ২০২২” পুরস্কার অর্জন করেছে।

শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রোটরিজ অব বাংলাদেশ (আইসিএসবি)এর ১০ম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের হোসেন আখতার, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও শেখ আজিজুল হক এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান সরকার অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. নজিবুর রহমান, চেয়ারম্যান, ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর কাছ থেকে পুরস্কার প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস, প্রেসিডেন্ট-আইসিএসবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box

Posted ০৭:০১ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com