|

Advertisement
×

সিটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শনিবার, ২৭ মার্চ ২০২১   প্রিন্ট   ১০১০ বার পঠিত

সিটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

২০২০ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক। বৃহস্পতিবার (২৫ মার্চ) আয়োজিত অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানটি ওয়েবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

জানা যায়, আলোচ্য বছরে (২০২০ সালে) সিটি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২৯ পয়সা, যা আগের বছর ২০১৯ সালে ছিল ২ টাকা ৫৯ পয়সা।

২০২০ সালে ব্যাংকটির কর পরবর্তী সমন্বিত মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৪৩৬ কোটি টাকা, যা আগের বছর ছিল ২৬৩ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানাদিক বিস্তারিত বর্ণনা করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৭ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com