|

Advertisement
×

সিটি ব্যাংকের ২২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সোমবার, ২২ মার্চ ২০২১   প্রিন্ট   ১৩৪০ বার পঠিত

সিটি ব্যাংকের ২২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১৯ মে, ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।

ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ৫০০ কোটি টাকা এবং এক হাজার ১৬ কোটি ৩৯ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ২৮৭ কোটি ১১ লাখ টাকা। এ কোম্পানির ১০১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৬৬১টি শেয়ারের মধ্যে ৩২.৮৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১.৪৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩.৯১ শতাংশ বিদেশি এবং ৪১.৭৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:২১ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com