Ad
x

সিটি ব্যাংক ও পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

সোমবার, ৩১ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

সিটি ব্যাংক ও পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিটি ব্যাংক ও পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটির মুখ্য উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ এবং পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈফ উদ্দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিটি হস্তান্তর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ অরুপ হায়দার, এমপ্লয়ী ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদ এবং পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের জেনারেল ম্যানেজার এস. এম. মোজাম্মেল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

Facebook Comments Box

Posted ০১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com