Ad
x

সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৯০ বার পঠিত

সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী এখন থেকে সিটি ব্যাংক অনলাইন পেমেন্ট পার্টনার হিসেবে সোনালী ব্যাংকের সাথে যৌথভাবে কাজ করবে। মঙ্গলবার সিটি ব্যাংক লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান মোহাম্মদ জাফরুল হাসান এবং সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব কার্ডস সুবাস চন্দ্র হালদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, হেড অফ ফাইন্যান্স পারুল দাস এবং সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজারবৃন্দ মোঃ শামীমুল হক, মোঃ আব্দুল জলিল এবং মোঃ ছায়েদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০৩:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com