সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিরিয়াতে ওষুধ রপ্তানি করবে বিকন ফার্মা

রবিবার, ২৮ মার্চ ২০২১   প্রিন্ট   ১০৬৯ বার পঠিত

সিরিয়াতে ওষুধ রপ্তানি করবে বিকন ফার্মা

সিরিয়া সরকারের সম্মতি পেলে কোম্পানিটি চলতি বছরের ডিসেম্বর থেকে সিরিয়াতে ওষুধ রপ্তানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। সম্প্রতি পত্রিকায় এ ধরনের খবর প্রকাশিত হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির কাছে জানতে চাইলে এমন তথ্য জানায় বিকন ফার্মা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৮ মার্চ সিরিয়া সরকারের একটি টেকনিক্যাল টিম বিকন ফার্মার ওষুধ কারখানা পরিদর্শন করে। তারা মৌখিকভাবে কোম্পানির ওষুধ উৎপাদন কারযক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করলেও বিকন ফার্মার সাথে এখনও কোনো লিখিত চুক্তি হয়নি।
বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতি খুব খারাপ।এই অবস্থায় কোম্পানিটি চুক্তি সইয়েরে আগে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেনা। সিরিয়া সরকারের সাথে কোম্পানির চুক্তি সই হলে, কোম্পানিটি নিদিৃষ্ট সময়ে নিয়ন্ত্রক সংস্থাকে তা জানাবে।

কোম্পানিটি আরও জানায়, যদি সিরিয়া সরকার সম্মত হয়, তাহলে কোম্পানিটি ৫ মিলিয়ন মার্কিন ডলারের ওষুধ রপ্তানি করতে পারবে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে। আর এই রপ্তানি এক বছরে ১০ মিলিয়ন মার্কিন ডলার বাড়ানোর সম্ভবনা রয়েছে কোম্পানিটির।

সিরিয়াতে ওষুধ রপ্তানি করতে পারলে কোম্পানিটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

‘বি’ ক্যাটাগরির কোম্পানি বিকন ফার্মা ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ২৩১ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৩২ কোটি ৮ লাখ টাকা। এ কোম্পানির ২৩ কোটি ১০ লাখ শেয়ারের মধ্যে ৩০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৫.৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৪.৬৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে প্রতিবছর ৫ শতাংশ এবং ২০১৮ ও ২০২০ সালে প্রতিবছর ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এদিকে, তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১২ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ৭১ পয়সা।
(জুলাই’২০-ডিসেম্বর’২০) ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩০ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com