|

Advertisement
×

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ৩১৩ বার পঠিত

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ ০৩ অক্টোবর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সোয়া ১২টার পর থেকেই সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে প্রধান সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২.৪৩ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪.৫৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৯ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৮৬২টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৫৯৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ অক্টোবর ডিএসইতে ৯ কোটি ৭ লাখ ১৯ হাজার ৭৩২টি শেয়ার ১ লাখ ২০ হাজার ২০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৫ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩১ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫৬.০৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২১৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ৪১ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৮৪ লাখ ৬২ হাজার ৮২৭ টাকা।

 

Facebook Comments Box

Posted ০৪:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com