শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পতনে সপ্তাহ শুরু

অনলাইন ডেস্ক

রবিবার, ০৯ মার্চ ২০২৫   প্রিন্ট   ১৭৯ বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শুরু

আজ ৯ মার্চ’২৫ সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর ১২টার পর সুচকের একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ২৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৪.৪৪ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৬.৪৩ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৯.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮০.৩৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ২৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫৭৩ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮৫০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২০৩.৯৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬০.৮৮ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৮৯.৬৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৩৯ টির, কমেছিল ১৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩৩৬ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪৩.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৯.৫৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৩৩০ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ০৩:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com