রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮১ বার পঠিত

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ। আজ উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭.২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭.৭৫ পয়েন্ট এবং সিডিএসইসি ০.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১৮.৮৫ পয়েন্ট, ১৬৮৯.৭০ এবং ৯৯০.৫৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৫ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার ।

ডিএসইতে আজ ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির বা ৩৫.৮২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১১৯টির বা ৩৫.৫২ শতাংশের এবং ৯৬টি বা ২৮.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৬১.৯৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। আজ সিএসইতে ২৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৬:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com