|

Advertisement
×

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সোমবার, ২২ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৯২ বার পঠিত

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

টানা তিন কার্যদিবস দরপতনের পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার। দেশের উভয় পুঁজিবাজারে আজ সোমবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়,আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪১২.১৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৪৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩২.২৮ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১৩.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১২৩.৯৪ পয়েন্টে, ২০৬৬.৮৬ পয়েন্টে এবং ১১৫৩.৩২ পয়েন্টে।

আজ ডিএসই ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৭ কোটি ২০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৮টির বা ৫৩.৪১ শতাংশের, শেয়ার দর কমেছে ৫৬টির বা ১৫.৯১ শতাংশের এবং ১০৮টির বা ৩০.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯১.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৬৭৭.৮৮ পয়েন্টে। সিএসইতে আজ ২১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দর বেড়েছে, কমেছে ৪৯টির আর ৪৬টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১২ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com