নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৪০ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সামান্য পতনে লেনদেন কমেছে। আজ লেনদেনের শুরুর প্রথম ৬ মিনিট সূচকের উত্থান থাকলেও পরবর্তীতে সেল প্রেসারে সূচক কমতে থাকে। সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আজ দিন শেষে ডিএসইতে টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ০.৮৮ কমে অবস্থান করছে ১৭৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫০৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৭০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭৫৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৮০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকা।
Posted ০৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com