|

Advertisement
×

সূচক বাড়লেও কমেছে লেনদেন

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

আজ মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কিন্তু টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকেও কমেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২৮ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২০.৮০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮.৩৬ পয়েন্ট বাড়লেও শরিয়াহ সূচক ২.১১ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১৭.৯৪ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির বা ৫০.৭০ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৬টির বা ২৯.৬৯ শতাংশের এবং ৭০টির বা ১৯.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৬.২০ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দর বেড়েছে, কমেছে ৯০টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com