নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪৪৮ বার পঠিত
শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বুধবার (০৪ নভেম্বর) কোম্পনির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ২৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com