Ad
x

সোনালী পেপারের লেনদেন স্থগিত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০   প্রিন্ট   ৬১৫ বার পঠিত

সোনালী পেপারের লেনদেন স্থগিত

অনিবার্য কারণে আজ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের লেনদেন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই।

এর আগে সোনালী পেপারকে ডিএসইর পরিচালনা পর্ষদ ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দেয়। আজ ২ জুলাই, বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “SONALIPAPR”। আর ডিএসইতে সোনালী পেপারের কোম্পানি কোড হবে ১৯৫০৩। অন্যদিকে সিএসইতে কোম্পানির কোড হবে ১৯০০০৩।

তবে সোনালী পেপারকে মূল মার্কেটে কিছু শর্ত মেনে লেনদেন করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে- কোম্পানির রেফারেন্স প্রাইস এবং ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে ওটিসি মার্কেটের সর্বশেষ ক্লোজ প্রাইসকে। অর্থাৎ কোম্পানিটি গত ৩০ জানুয়ারি ওটিসিতে সর্বশেষ ২৭৩ টাকায় লেনদেন করেছিল। ওই ২৭৩ টাকাকে কোম্পানির ফ্লোর প্রাইস হিসাবে নির্ধারণ করা হবে।

ডিএসইতে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার (প্রাইস লিমিট) থাকবে।

এছাড়া কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। সোনালী পেপারকে পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের আগে পরযন্ত জেড ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বিধিমালা,২০১৩ অনুযায়ী পরবর্তীতে কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হবে।

Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com