বিবিএ নিউজ.নেট
সোমবার, ০৮ নভেম্বর ২০২১ প্রিন্ট ৫২৫ বার পঠিত
সম্প্রতি পদোন্নতি লাভ করে সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. মজিবর রহমান। পদোন্নতির আগে তিনি রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মো. মজিবর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও ১৯৯৫ সালে কৃষি উৎপাদন অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি শেষ করে ১৯৯৮ সালে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন।
সুদীর্ঘ ২৩ বছরের চাকরি জীবনে মজিবর রহমান রূপালী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জামালপুর, ময়মনসিংহ ও কুমিল্লার জোনাল হেড এবং কুমিল্লা ও রংপুরের বিভাগীয় প্রধানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com