Ad
x

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রবিবার, ২২ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৯ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড- এর ২৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২২ নভেম্বর ২০২০ নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক ও মোঃ সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহীবৃন্দ। ভার্চুয়াল প্লাটফর্মে এ সময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও শাখার ব্যবস্থাপকগণ যুক্ত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:০২ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com