বিবিএ নিউজ.নেট
সোমবার, ২১ জুন ২০২১ প্রিন্ট ৩০৯ বার পঠিত
চেক বই বা ডেবিট কার্ড সঙ্গে না থাকলেও ‘এসআইবিএল নাউ’ অ্যাপের মাধ্যমেই কিউ আর কোড স্ক্যান করে যেকোনো শাখা থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা। আজ থেকেই এ সার্ভিস চালু হয়েছে।
সোমবার (২১ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী নতুন এই সার্ভিসটির উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে সব সময় অগ্রগামী এবং সে লক্ষ্যে ‘এসআইবিএল নাউ অ্যাপে সংযুক্ত হলো কিউ আর কোড স্ক্যান করে নগদ টাকা উত্তোলনের সুবিধা। গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে এসআইবিএল সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, আইসিটি ডিভিশনের প্রধান মো. সুলতান বাদশা, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং কার্ড ডিভিশনের প্রধান শরিফ আল কাশেম।
Posted ০৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন