|

Advertisement
×

সোয়াককে ৫ লাখ টাকা অনুদান দিল মার্কেন্টাইল ব্যাংক

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪২৮ বার পঠিত

সোয়াককে ৫ লাখ টাকা অনুদান দিল মার্কেন্টাইল ব্যাংক

সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনকে (সোয়াক) ৫ লাখ টাকা অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী সোয়াকের চেয়ারপারসন সুবর্ণা চাকমার হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা, ব্যাংকের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি জিডব্লিউএম মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ ও হাসনে আলম, সোয়াক সচিব সাবরিনা হোসাইন এবং কোষাধ্যক্ষ সৈয়দা শামীমা আক্তার প্রমুখ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com