Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি

বুধবার, ২০ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২৮৮ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৪নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- স্টাইল ক্র্যাফট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ নভেম্বর এসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শাইনপুকুর সিরামিক : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ২২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বেক্সিমকো লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ০৭ পয়সা। আগের অর্থবছর ইপিএস হয়েছিল ১০ টাকা ৩০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

স্টাইলক্রাফট : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৪ টাকা ৮৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১২ টাকা ০৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০১:১১ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com