Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২০৯ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামী ০১ ডিসেম্বর থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এপোলো ইস্পাত, সিমটেক্স, পদ্মা অয়েল এবং ইজেনারেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলো মধ্যে আগামী ১ ও ২ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে সিমটেক্স, পদ্মা অয়েল এবং ইজেনারেশন। রেকর্ড ডেটের কারণে আগামী ৩ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

অপরদিকে, আগামীকাল থেকে ০৩ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এপোলো ইস্পাত। রেকর্ড ডেটের কারণে আগামী ০৪ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩১ টাকা ৫৬ পয়সা।

আগামী ১১ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৮২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৩৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ই-জেনারেশন লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৪৫ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com