|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে প্রাইম ব্যাংক

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৯২ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে প্রাইম ব্যাংক

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৯ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ১০ এপ্রিল ব্যাংকটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ এবং ২ দশমিক ৫০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৬ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৭ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com