বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৬৮৩ বার পঠিত
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন শওকত হোসেন সজল (রূপালী ব্যাংক) ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শীমুল (জনতা ব্যাংক) এবং প্রচার সম্পাদক জসীম রেজা (অগ্রণী ব্যাংক)।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন মো. আক্কাস আলী আকাশ (সোনালী ব্যাংক), মো. ফেরদৌস আলম (বাংলাদেশ ব্যাংক), মো. শামীম হোসেন (অগ্রণী ব্যাংক), মো. রিয়াজুল ইসলাম রিয়াজ (রূপালী ব্যাংক)।
যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ জামান কল্লোল (অগ্রণী ব্যাংক), বিএম মনির হোসেন (রূপালী ব্যাংক) ও সরদার মো. রাসেল (অগ্রণী ব্যাংক)। সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন (জনতা ব্যাংক), সজীব সরদার (রূপালী ব্যাংক), মো. আলমগীর হোসেন (রূপালী ব্যাংক)।
দফতর সম্পাদক হয়েছেন আনিছুর রহমান আনিছ (রূপালী ব্যাংক), পাঠাগার সম্পাদক মো. সাইফুল ইসলাম (অগ্রণী ব্যাংক)। সাংস্কৃতিক সম্পাদক লায়লা কাজী (অগ্রণী ব্যাংক)।
নির্বাহী সদস্য সংকর তালুকদার (বেসিক ব্যাংক), পরিমল (অগ্রণী ব্যাংক)। শামছুল হক জিদান, কৃষি ব্যাংক এবং নজরুল ইসলাম বিডিবিএল।
একই সঙ্গে অগ্রণী ব্যাংকের ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে, মো. জাকির হোসেন সভাপতি, মাহফুজুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com