নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ প্রিন্ট ২৫৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছর ও ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন শেষে ইপিএস প্রকাশ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জেএমআই হসপিটালের বোর্ড সভা ১৩ নভেম্বর দুপুর ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ১৩ নভেম্বর দুপুর ২ টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। কুইন সাইথ টেক্সটাইল মিলস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর, ২০২৫, বিকাল ৪ টায়। ইফাদ অটোস পিএলসির বোর্ড আজ ১৩ নভেম্বর বিকাল ৪ টায়, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির বোর্ড সভা আজ বিকাল ৩ টায়। তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজ (১৩ নভেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে। কনফিডেন্স সিমেন্ট পিএলসির বোর্ড সভা আজ বিকাল ৪ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির আজ (১৩ নভেম্বর) বিকাল ৩ টায়। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির বোর্ড সভা আজ দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সায়হাম কটন মিলস লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। তমিজউদ্দীন টেক্সটাইল মিলস পিএলসির আজ (১৩ নভেম্বর) বিকাল ৫ টায়। সামিট পাওয়ার লিমিটেডের আজ (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় ও বারাকা পাওয়ার লিমিটেডের আজ বিকাল ৫ টা ৩০ মিনিটে।
Posted ০৮:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com