|

Advertisement
×

১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যমুনা ব্যাংক

মঙ্গলবার, ১৬ জুন ২০২০   প্রিন্ট   ১০৬৬ বার পঠিত

১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যমুনা ব্যাংক

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড।
আজ মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়। যমুনা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, আলোচিত বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ যমুনা ব্যাংকের শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের বছর ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৭ পয়সা ।

অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আগের বছর সলো ইপিএস ছিল ৩ টাকা ৯ পয়সা।

আলোচিত বছরে যমুনা ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ৯৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো টাকা মাইনাস ২ পয়সা।

অন্যদিকে গত বছর এককভাবে ব্যাংকটির ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৯২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক, যার পরিমাণ ছিল মাইনাস ৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৭৭ পয়সা, আর এককভাবে ২২ টাকা ৯০ পয়সা।

আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১ টায় ব্যাংকটির ১৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তবে এজিএমের স্থান এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার পর তা বিনিয়োগকারীদের জানিয়ে দেবে ব্যাংক কর্তৃপক্ষ।

এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

Facebook Comments Box

Posted ০৭:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com