নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫৪৮ বার পঠিত
গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়ামের। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদেরকে ৮ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনার লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৪৭ পয়সা। এবং ৩০ জুন, ২০ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ০৯ পয়সা।
গত ২০১৯-২০ অর্থবছরে নাহি অ্যালুমিনিয়ামের বার্ষিক আয় হয়েছে ১৫ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা। যেখানে গত বছর বার্ষিক আয় হয়েছিল ২১ কোটি ৯৬ লাখ টাকা।
Posted ০৭:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com