|

Advertisement
×

২০২০ হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের আয় কমেছে ৩ শতাংশ

শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৬২৮ বার পঠিত

২০২০ হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের আয় কমেছে ৩ শতাংশ

২০২০ হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পরিচালন আয় হয়েছে ১ হাজার ৪৭৬ কোটি ৫০ লাখ ডলার। ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠানটির এ আয় আগের হিসাব বছরের চেয়ে ৩ শতাংশ কম। ২০১৯ হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পরিচালন আয় ছিল ১ হাজার ৫২৭ কোটি ১০ লাখ ডলার। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কর-পূর্ব মুনাফা হয়েছে ২৫০ কোটি ৮০ লাখ ডলার, যা আগের হিসাব বছরে ছিল ৪১৭ কোটি ২০ লাখ ডলার। ২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৫২ শতাংশ।

সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির নিট ইন্টারেস্ট মার্জিনের গড় দাঁড়িয়েছে ১ দশমিক ৩১ শতাংশ, যা আগের হিসাব বছরের চেয়ে ৩১ বেসিস পয়েন্ট কম। অবশ্য শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির নিট ইন্টারেস্ট মার্জিন আগের প্রান্তিকের তুলনায় ১ বেসিস পয়েন্ট বেড়ে ১ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে।

পুরো হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট ইমপেয়ারমেন্ট ১৪০ কোটি ডলার বেড়ে ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের হিসাব বছরে এর পরিমাণ ছিল ৯০ কোটি ডলার।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com