|

Advertisement
×

 ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান সম্মাননা পেল সিটি ব্যাংক 

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ৪৩২ বার পঠিত

 ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান সম্মাননা পেল সিটি ব্যাংক 

সিটি ব্যাংক ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ডিএইচএল–দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসের জমকালো অনুষ্ঠানে সিটি ব্যাংকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

আধুনিক ব্যাংকিংয়ে নেতৃত্ব, সেবায় উৎকর্ষতা এবং সমাজের প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক।

বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির অগ্রদূত হিসেবে সিটি ব্যাংক ইতিমধ্যে ডিজিটাল ন্যানো লোন, সিটি রেমিট ও ডিজিটাল এগ্রি লোনের মতো সেবা চালু করেছে। এসব উদ্যোগ ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা তাদের উদ্ভাবন, সুশাসন ও প্রভাবশালী সিএসআর কার্যক্রমের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। পাশাপাশি এ অর্জন গ্রাহক, অংশীদার এবং সম্প্রদায়ের জন্য আরও মূল্য তৈরি করতে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com