|

Advertisement
×

২০ অক্টোবর  ছুটি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

শনিবার, ১৬ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৩৫০ বার পঠিত

২০ অক্টোবর  ছুটি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২০ অক্টোবর (বুধবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে এ উপলক্ষে ১৯ অক্টোবর (মঙ্গলবার) ছুটি ঘোষণা করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন ডিওএস থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার পুনর্নির্ধারণ করা হলো।’

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৬ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com