শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬১০ বার পঠিত

২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। যদিও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাত্রায় ফিরছে মানুষ। তবে বিশ্বের অধিকাংশ দেশে এখনো ভ্যাকসিন প্রয়োগ শুরু না হওয়ায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বেড়েই চলছে। এরমধ্যে আবার করোনার নতুন প্রজাতি সারাবিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে।

আজ সোমবার গতকালের তুলনায় দেশে নতুন রোগী শনাক্ত কমেছে। তবে একই সময়ে করোনায় মৃত্যুও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে হাজার ৯৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ১০৪৯, ৮৩৪, ১১৬৩, ১২৩৪, ১৩৬৭, ১৩১৮ ও ১৪৭০ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১০ হাজার ৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার সাত দশমিক ৩৯ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ১২ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৬ দশমিক ০২ শতাংশ পজিটিভ।

আজ সোমবার  বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৬:২১ অপরাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com