নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ অক্টোবর ২০২৫ প্রিন্ট ১৯৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ২৯টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। সভাগুলোতে কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে বলে জানা গেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ :
২২ অক্টোবর বিকন ফার্মাসিউটিক্যালস বোর্ড সভা বিকেল ৩:৩০ টায়, ২৩ অক্টোবর সমতা লেদারের বিকেল ৪:৩০ টায়, ২৬ অক্টোবর বিকেল ৩:০০ টায় জিলবাংলা সুগার মিলস, বিকেল ৪:০০ টায় আমান ফিড, বিকেল ৪:৩০ টায় অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিকেল ৪:০০ টায় শার্প ইন্ডাস্ট্রিজ। ২৭ অক্টোবর বিকেল ৩:০০ টায় জাহিন স্পিনিং, বিকেল ৪:০০ টায় রহিমা ফুড, বিকেল ৪:০০ টায় শাইনপুকুর সিরামিকস, বিকেল ৪:০০ টায় পেনিনসুলা চিটাগাং, মির আখতার বিকেল ৫:৩০ টায়, দুপুর ২:৩০ টায় হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস, বিকেল ৩:০০ টায় সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিকেল ৩:০০ টায় সি পার্ল বিচ রিসোর্ট, বিকেল ৩:০০ টায় দেশবন্ধু পলিমার, বিকেল ৫:০০ টায় গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, বিকেল ৩:০০ টায় মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিকেল ৩:০০ টায় আজিজ পাইপস, বিকেল ৩:৩০ টায় খুলনা পাওয়ার, বিকেল ৪:০০ টায় ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এর বোর্ড সভা। ২৮ অক্টোবর বিকেল ৪:৩০ টায় শাশা ডেনিমস, সন্ধ্যা ৭:০০ টায় কপারটেক ইন্ডাস্ট্রিজ, সন্ধ্যা ৬:০০ টায় ওইমেক্স ইলেক্ট্রোড, সন্ধ্যা ৬:০০ টায় এস. এস. স্টিল, বিকেল ৪:০০ টায় এসিআই, বিকেল ২:৪৫ টায় এসিআই ফর্মুলেশনস, বিকেল ৪:০০ টায় প্যারামাউন্ট টেক্সটাইল, বিকেল ৪:৩৫ টায় ফাইন ফুডস, বিকেল ৪:০০ টায় জিবিবি পাওয়ারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
Posted ০৮:৪২ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com