|

Advertisement
×

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

সোমবার, ৩০ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫১৯ বার পঠিত

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। এগুলো হলো: রূপালী ইন্স্যুরেন্স এবং অগ্নি সিস্টেম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেডের (সিআরআইএসএল) সিপিএ (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি) রেটিং অনুসারে রূপালী ইন্স্যুরেন্সের রেটিং হয়েছে ‘এএ+’। ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করা হয়েছে।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী অগ্নি সিস্টেমের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০১৯ সমাপ্ত নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com