|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

সোমবার, ০৩ জুন ২০২৪   প্রিন্ট   ৩২৪ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- ফিনিক্স ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্স।

রেকর্ড ডেটের কারণে আগামী ৪ জুন এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ০২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৩৭ টাকা ২৩ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ৯৭ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com