বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির শেয়ার লেনদেন চালু

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৩৩ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন চালু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আজ এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২৫ ও ২৬ জুলাই স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এ সময় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.০৯ টাকা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com