রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বুধবার, ০৫ মে ২০২১   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

২ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচুয়াল ফান্ড সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডগুলো হলো- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ বুধবার অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই ঘোষণা দেওয়া হয়। ফান্ডগুলোর সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের ইউনিটহোল্ডারদের জন্য ১২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১টাকা ৮৩ পয়সা।
ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

অপরদিকে, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরে ইউনিটহোল্ডারদের জন্য ১১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

Facebook Comments Box

Posted ০৫:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com