রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x
এক বছরে ৮০৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি : এক তৃতীয়াংশই অপরিশোধিত

৩৩ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গ্রাহকের পাওনা ৪ হাজার ৩৩২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট  

৩৩ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গ্রাহকের পাওনা ৪ হাজার ৩৩২ কোটি টাকা

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩৩ টি কোম্পানি ৮ হাজার ৫৩ কোটি ৭৪ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। যা মোট বীমা দাবির৬৫.২ শতাংশ। ২০২৫ সালে ৩৩ কোম্পানির কাছে গ্রাহকের বকেয়া বীমা দাবি ছিল ১২ হাজার ৩৮৫ কোটি ৬১ লক্ষ টাকা। যার মধ্যে এখনো বীমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকের পাওনা রয়েছে ৪ হাজার ৩৩২ কোটি ২২ লাখ টাকা। যা মোট বকেয়া বীমা দাবির ৩৪.৮০ শতাংশ। অর্থাৎ, গ্রাহকের প্রতি ১০০ টাকার দাবির ৩৫ টাকাই বছর শেষে পরিশোধ হয়নি। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ১৩ হাজার ৫৬ কোটি টাকার বীমা দাবির বিপরীতে ৮ হাজার ৬০৯ কোটি ৫৭ লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করে বীমা কোম্পানিগুলো। যা ছিল মোট বীমা দাবির ৬৫.৯৪ শতাংশ।

 

খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৩ টির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জীবন বীমা খাতে সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ। দাবি পরিশোধেরর পরিমাণ ২৮৫৩ কোটি ২৫ লাখ টাকা (নিষ্পত্তির হার ৯৮.৩১%)। এর পরের অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ, গার্ডিয়ান লাইফ, পপুলার, প্রগতি ও মেঘনা লাইফ।

শতভাগ দাবি পরিশোধ করেছে এমন কোম্পাগিুলোর মধ্যে রয়েছে আকিজ তাকাফুল, আলফা ইসলামি লাইফ, এলআইসি বাংলাদেশ, সোনালী লাইফ, মার্কেন্টাইল ইসলামি লাইফ।

৯৮–৯৯.৯ শতাংশ দাবি পরিশোধ করেছে এমন সব কোম্পানির মধ্যে রয়েছে- আস্থা, বেঙ্গল ইসলামি, চার্টার্ড, গার্ডিয়ান, মেঘনা, ন্যাশনাল, পপুলার, প্রগতি ও জেনিথ লাইফ ইন্স্যুরেন্স।

খাতের সর্বাধিক উদ্বেগজনক অবস্থানে রয়েছে কয়েকটি কোম্পানি, যাদের নিষ্পত্তির হার ১০%–২০% বা তারও নিচে। এসব কোম্পানির মধ্যে রয়েছে -বায়রা লাইফ: ১.৬৩%, সানফ্লাওয়ার: ৫.৫৩%, ফারইস্ট ইসলামী লাইফ: ৬.২৩%, গোল্ডেন লাইফ: ১১%, হোমল্যান্ড লাইফ: ১২% (গত বছরের চেয়ে ৫০% এর বেশি কম)
পদ্মা ইসলামি: ৩.৯৯%।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৫ সালে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪ কোটি ৭২ লক্ষ টাকা, যা মোট দাবির শতভাগ। যা ২০২৪ সালের চেয়ে ৪.৬৬ শতাংশ বেশি।

আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪১ কোটি ৩১ লক্ষ টাকা, যা মোট দাবির শতভাগ।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১২ কোটি ৫৮ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.৯২ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৪.৯৬ শতাংশ বেশি।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৫ কোটি ৯৯ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.২৬ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৪৮.৩২ শতাংশ বেশি।

বেস্ট লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৫ কোটি ৮৯ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১৮.৩০ শতাংশ বেশি।

বায়রা লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১ কোটি ৩১ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ১.৬৩ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৫.৭৯ শতাংশ কম।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৮ কোটি ২৯ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮.২৩ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১.৬৫ শতাংশ কম।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পরিশোধ করেছে ৮৬৮ কোটি ১ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৮৬.৮৭ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৪.৬৯ শতাংশ বেশি।

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১ কোটি ৬১ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৫৪.৫৮ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১৩.৫ শতাংশ কম।

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৫ কোটি ৭৭ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ১১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৭.৪৫ শতাংশ কম।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৫৪৩ কোটি ২৮ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৭.৫৪ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.২৩ শতাংশ কম।

এলআইসি বাংলাদেশ দাবি পরিশোধ করেছে ৯ কোটি ২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার শতভাগ।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ২৭৬ কোটি ৮০ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮.৬৮ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৭৭ শতাংশ কম।

মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৯ কোটি ৩০ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার শতভাগ। যা ২০২৪ সালের চেয়ে ০.৩৭ শতাংশ বেশি।

মেটলাইফ বাংলাদেশ দাবি পরিশোধ করেছে ২৮৫৩ কোটি ২৫ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮.৩১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৫২ শতাংশ বেশি।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১২১৩ কোটি ৯৪ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.০২ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৬.৪৬ শতাংশ বেশি।এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৩ কোটি ১২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৫.১২ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১.৮৩ শতাংশ কম।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪৫১ কোটি ৪৮ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.২৯ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৬৬ শতাংশ বেশি।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৩৫১ কোটি ৮১ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮.৫০ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৩০ শতাংশ কম।

প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ২৮৬ কোটি ৩২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯১.০৭ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৩৫ শতাংশ বেশি।

প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪৪ কোটি ৫০ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ২১.৪৮ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৩.৮০ শতাংশ বেশি।

প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৩ কোটি ৩৩ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৩.০৯ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১.৫২ শতাংশ কম।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১২৮ কোটি ৪৬ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.৬৬ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.২৯ শতাংশ বেশি।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১৮০ কোটি ৪২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৮.৬৬ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৮৪ শতাংশ কম।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪০৫ কোটি ১৫ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার শতভাগ। যা ২০২৪ সালের চেয়ে ০.২৭ শতাংশ বেশি।

সানলাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৩৯ কোটি ২২ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৫১.৮১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ২৩.৪৫ শতাংশ বেশি।

জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৯ কোটি ৬৮ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৯.৫৯ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১.৪২ শতাংশ বেশি।

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১২ কোটি ৯৩ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৫.৫৩ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৩.৪০ শতাংশ বেশি।ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ২১৪ কোটি ৫৬ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৬.২৪ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৩৬ শতাংশ কম।

যমুনা লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৩ কোটি ১০ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৮৬.১১ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ১০.৮৯ শতাংশ বেশি।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ১১ কোটি ২১ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৪.৪৯ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ০.৫ শতাংশ কম এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৩ কোটি ৫৪ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ৯৭.২৫ শতাংশ।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে ৪ কোটি ৮৪ লক্ষ টাকা, দাবি পরিশোধের হার ১২ শতাংশ। যা ২০২৪ সালের চেয়ে ৫০.৩১ শতাংশ কম।

Facebook Comments Box

Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

(1935 বার পঠিত)
বিজ্ঞাপন
(1852 বার পঠিত)
বিজ্ঞাপন
(1500 বার পঠিত)
বিজ্ঞাপন
(1334 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।