সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩৭৮ টাকা দরে ওয়ালটনের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫৬ বার পঠিত

৩৭৮ টাকা দরে ওয়ালটনের লেনদেন শুরু

আজ বুধবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে ৩৭৮ টাকা দরে শেয়ার লেনদেন শুরু করেছে প্রকৌশল খাতের নতুন কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৪৩ মিনিটে শেয়ারটির দর ১২৬ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি ১০ বারে ১১৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫০ হাজার টাকা।

প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে ওয়ালটন হাইটেকের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/২০০৯-১৯৩/১৭৭ and BSEC Order No. SEC/CMRRCD/২০০৯-১৯৩/১৭৮ এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

Facebook Comments Box
×

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com